ORIENT FOUNDATION SCHOOL
Code No. 457507
সম্মানিত সূধী,
আসসালামু আলাইকুম।
ওরিয়েন্ট ফাউন্ডেশন স্কুল এর পক্ষ থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। একথা সর্বজনবিদিত যে, শিক্ষা হলো মানুষের মৌলিক অধিকার। সৃষ্টির আদিকাল থেকে এটা অতি লক্ষণীয়-শিক্ষা ছাড়া কোন জাতির উন্নতি বাস্তবে অসম্ভব। আর সেই শিক্ষা যদি সুশিক্ষা না হয় তাহলে তো উন্নতির কল্পনা প্রসূতেই ইতি টানে। আমরা জানি, শিশু এক অপার বিস্ময়। বিজ্ঞানী, দার্শনিক, শিশুবিশেষজ্ঞ, শিক্ষাবিদসহ অসংখ্য বিজ্ঞজন শিশুকে নিয়ে প্রতি নিয়ত ভেবেছেন এবং ভাবছেন। তাঁদের সেই ভাবনানিচয়ের আলোকে, শিশুর অসীম কৌতূহল, অফুরন্ত আনন্দ ও উদ্যমের মতো মানবিকবৃত্তির সুষ্ঠ বিকাশ সাধনের লক্ষ্যে ওরিয়েন্ট ফাউন্ডেশন স্কুল সযন্ত প্রয়াস চালাতে বদ্ধপরিকর। শিক্ষার্থীর সার্বিক বিকাশের অন্তর্নিহিত তাৎপর্যকে সামনে রেখে বিষয় ভিত্তিক প্রান্তিক যোগ্যতা ও অর্জন উপযোগী যোগ্যতা নির্ধারণের ক্ষেত্রে আমরা মেধা ও মননশীলতার এক অপূর্ব সমন্বয় করে থাকি। নবাগত শতাব্দীর সাথে তাল মেলাতে প্রয়োজন বাস্তব ও প্রয়োগ উপযোগী সু-শিক্ষা। আপনার সন্তানকে আগামী শতাব্দীর যোগ্য করে গড়ে তোলার মহৎ উদ্দেশ্যই
ওরিয়েন্ট ফাউন্ডেশন স্কুল এর প্রচেষ্টা। পরিশেষে বলতে চাই- "দেশটাকে আলো করে, তুলে ধরো শির, পৃথিবীর বুকে তুমি হও জয়ী বীর" এ উক্তিটিকে সামনে রেখেই আমরা এগিয়ে যেতে চাই। আমরা শিক্ষার্থীদের দৈহিক, মানসিক ও নৈতিক বিকাশের মাধ্যমে তাদের ব্যক্তিগত, সামাজিক এবং রাষ্ট্রীয় জীবনে উপযুক্ত করে গড়ে তুলতে চাই। আমাদের সকল পরিকল্পনা ও প্রচেষ্টা আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের জন্য নিবেদিত। বিগত দিনের ভুল-ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমরা আগামীতে আরো পরিশুদ্ধ ভালো করার প্রত্যয় ব্যক্ত করছি এবং সেইসাথে আমাদের অগ্রযাত্রায় আপনাদের সার্বিক সহযোগীতা ও সহমর্মিতা একান্তভাবে কামনা করছি।
জিয়াউল আহমেদ
প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক
ওরিয়েন্ট ফাউন্ডেশন স্কুল